alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা আমিরাতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল র‌্যাংকে ৯ নম্বরে থাকা বাংলাদেশ। বুধবার শারজাহতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
ডেস্ক রিপোট
·৪:৫৩ পূর্বাহ্ন, ২২ মে, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা আমিরাতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬২ রান তোলে। তবে তা লড়াই করার মতো স্কোর ছিল না। মাত্র ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক আমিরাত।

শরাফু ও আসিফ খানের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে যায় বাংলাদেশ। শরাফু ৬৮* (৪৭ বল, ৫ চার, ৩ ছক্কা) ও আসিফ ৪১* (২৬ বল, ৫ ছক্কা) রানে অপরাজিত থাকেন। তাদের জুটিতে শেষ ৫১ বলে আসে ৮৭ রান।

বোলারদের মধ্যে কেবল শরিফুল ইসলাম ছিলেন কিছুটা কার্যকর, ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। তবে বাকিদের পারফরম্যান্স ছিল বাজে—বিশেষ করে রিশাদ, তানজিম, হাসান মাহমুদ এবং শেখ মেহেদী কেউই ধারাবাহিকভাবে সঠিক লাইন-লেংথে বল করতে পারেননি।

এই পরাজয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ দলের এমন পরাজয় সমর্থকদের মধ্যে হতাশা ও প্রশ্ন ছড়িয়ে দিয়েছে—বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স কতটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে?

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

টেস্টই শ্রেষ্ঠ

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

🟢 ৮ মাস আগে
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

🟢 ৮ মাস আগে
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।

🟢 ৮ মাস আগে
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।

🟢 ৮ মাস আগে
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।

🟢 ৮ মাস আগে
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

🟢 ৮ মাস আগে
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।

🟢 ৮ মাস আগে
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।

🟢 ৮ মাস আগে