শনিবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে মন্তেভিদিওতে ১-০ গোলে উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন থিয়াগো আলমাদা। ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট এখন ২৮, অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে।
সরাসরি বিশ্বকাপে খেলবে দক্ষিণ আমেরিকার শীর্ষ ছয় দল। আর্জেন্টিনা যদি ব্রাজিলের বিপক্ষে ড্রও করে, তাহলেও নিশ্চিত হয়ে যাবে তাদের সেরা ছয়ে থাকা। এমন পরিস্থিতিতে পরবর্তী চার ম্যাচে হারলেও আর সমস্যা হবে না।
বর্তমানে সাত নম্বরে থাকা বলিভিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তারা বাকি সব ম্যাচ জিতলেও পৌঁছাবে ২৮ পয়েন্টে। আর আর্জেন্টিনা যদি ব্রাজিলের সঙ্গে ড্র করে, তাহলে তাদের পয়েন্ট হবে ২৯—অর্থাৎ নিশ্চিত সেরা ছয়।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। গতবার দুই দলের দেখা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যেখানে মারাকানা থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল আলবিসেলেস্তেরা।
তবে এবার দুই দলই মাঠে নামবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া। মেসি, দিবালা, লাউতারো, লো সেলসো ও মন্তিয়েলকে পাচ্ছে না আর্জেন্টিনা। নিষেধাজ্ঞায় ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেজও। ব্রাজিলও ভুগছে একই সমস্যায়—নেইমার, অ্যালিসন, এদারসনসহ আরও কয়েকজন খেলোয়াড় ছিটকে গেছেন ইনজুরিতে।
⚠️ বিশ্বকাপ নিশ্চিত হতে পারে ম্যাচের আগেই!
এর আগে যদি বলিভিয়া নিজেদের পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলেও আগেই নিশ্চিত হয়ে যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা।
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!
⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!
চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।