প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ ড্র করেছে ব্রাজিল। এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এদিকে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।
রাফিনিয়ার গোলে দরিভাল জুনিয়রের দল এগিয়ে যাওয়ার পর সমতা টেনেছেন তেলাস্কো সেগোভিয়া। অন্যদিকে লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে গিয়েও আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর প্যারাগুয়ে জয় এনে দেন ওমার আলদেরেতে।
প্রতিপক্ষের মাঠে বেশ আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখায় ব্রাজিল। ২২তম মিনিটে একটুর জন্য গোল পায়নি তারা। সাভিনিয়োর থ্রু পাস বক্সে পাওয়া ভিনির নেওয়া শট পোস্টে লাগে। ৪৩ মিনিটে রাফিনিয়ার অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় ব্রাজিল। প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোলটি করেন ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনার এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা পায় স্বাগতিকরা।
সতীর্থের কাটব্যাক বক্সের মুখে পেয়ে জোরাল শটে প্রতিক্ষের একগাদা খেলোয়াড়ের মধ্যে দিয়ে বল ঠিকানায় পাঠান তেলাস্কো।
৫৯ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাঁ লাইনে ভেনেজুয়েলার গোলরক্ষক ভিনিকে ফাউল করলে শুরুতে ফ্রি কিকের নির্দেশ দিলেও পরবর্তীতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু দলের কার্যকরী ভূমিকা ঠিকঠাক পালন করতে পারেনি রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টি মিস করে জয়সূচক গোলটি করা হয়নি ভিনির।
এদিকে প্যারাগুয়ের মাঠে একাদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লাউতারো মার্তিনেস। তবে গোল পরিশোধে বেশি সময় খরচ করেনি স্বাগতিকরা। ১৯ মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও বিপদমুক্ত করতে পারেনি আর্জেন্টিনা। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে সানাব্রিয়ার দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে জড়ায় জালে। জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৭ মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল।
১১ ম্যাচে ৭জয় এক ড্র ও তিন হারে ২২ পয়েন্ট তুলে তালিকার শীর্ষে আর্জেন্টিনা। এই ড্রয়ে তালিকার এক ধাপ উপরে উঠে তিনে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প্যারাগুয়ে, ভেনেজুয়েলার অবস্থান সাতে।
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!
⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!
চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।