ফুটবল লীগ ফুটবলসৌদি প্রো লিগ

রোনালদোর সঙ্গে এবার ক্লাবেও জোট বাঁধছেন ফেলিক্স!

জাতীয় দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতা তো আছেই—এবার ক্লাব ফুটবলেও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সতীর্থ হতে চলেছেন জোয়াও ফেলিক্স। ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড—ফুটবল দুনিয়ায় এখন গরম এই খবর!
ডেস্ক রিপোট
·৫:২১ অপরাহ্ন, ২৭ জুলাই, ২০২৫ ·মাত্র মিনিট
রোনালদোর সঙ্গে এবার ক্লাবেও জোট বাঁধছেন ফেলিক্স!

বিশ্বখ্যাত দলবদলের সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ফেলিক্স ও আল নাসর-এর মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন। প্রাথমিকভাবে দলবদল ফি ৩০ মিলিয়ন ইউরো হলেও, শর্তসাপেক্ষে সেটি বেড়ে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে।

চেলসিতে হতাশাজনক এক মৌসুম কাটিয়েছেন ফেলিক্স। নতুন কোচ এনজো মারোস্কার অধীনে খুব একটা জায়গা পাননি, তাই ধারে গিয়েছিলেন এসি মিলানে। শুরুটা ভালো হলেও মিলান বা আগের ক্লাব বার্সেলোনার কেউই স্থায়ীভাবে নিতে চায়নি তাকে। এর মধ্যেই চমকে দিল এই সৌদি প্রস্তাব।

চুক্তির মেয়াদ এখনো জানা না গেলেও, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে রোমানো।

পর্তুগিজ ফুটবলের দুই পোস্টার বয় এবার একই ক্লাবে—ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় চমক!

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 ৮ মাস আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 ৮ মাস আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 ৮ মাস আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 ৮ মাস আগে
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

🟢 ৮ মাস আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 ৮ মাস আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 ৮ মাস আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 ৮ মাস আগে