alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
ফুটবল লীগ ফুটবল

জতাকে ভুলে যায়নি লিভারপুল, প্রীতি ম্যাচে শ্রদ্ধা জানালো সাবেক তারকাকে

মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় করুণভাবে মারা যান দিয়াগো জতা। যদিও এখন ক্লাবের নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত লিভারপুল, তবুও সাবেক এই ফরোয়ার্ডের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি। হংকংয়ে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো দল এবং সমর্থকরা মিলে স্মরণ করেছে পর্তুগিজ এই ফুটবলারকে।
ডেস্ক রিপোট
·৫:২৬ অপরাহ্ন, ২৭ জুলাই, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
জতাকে ভুলে যায়নি লিভারপুল, প্রীতি ম্যাচে শ্রদ্ধা জানালো সাবেক তারকাকে

খেলা শুরুর আগে লিভারপুলের গ্যালারিতে দেখা যায় “ডিজে ২০” লেখা বিশাল এক মোজাইক। সমর্থকদের এই আয়োজনে যোগ দেন ক্লাবের কিংবদন্তি কেনি ডালগ্লিশও, যিনি মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জতা ও তার ভাইয়ের স্মৃতিতে। লিভারপুলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরিহিত অবস্থায় খেলায় অংশ নেন, আর জার্সিতে ছিল ‘দিয়াগো জতা ২০’ প্যাচ।

ম্যাচটি যদিও ছিল প্রীতি, তবে গ্যালারিতে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শক যেন একে পরিণত করেছিল আবেগের উপলক্ষে। প্ল্যাকার্ড, স্কার্ফ, পতাকা—সব জায়গায় ছিল জতার ছবি আর স্মৃতি। এমনকি মিলানের খেলোয়াড় রাফায়েল লেয়াও, যিনি জতার জাতীয় দলের সতীর্থ, গোল করার পর আঙুল দিয়ে ২ ও ০ দেখিয়ে শ্রদ্ধা জানান বন্ধুকে।

ম্যাচ শেষে এক লিভারপুল সমর্থক বলেন, “জতার মৃত্যু আমাদের জন্য গভীর কষ্টের। পুরো পরিবার মিলে আমরা একটি প্ল্যাকার্ড বানিয়ে এনেছি, যেন তাকে সম্মান জানাতে পারি।”

লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ‘ফরেভার ২০’ লেখা একটি বিশেষ জার্সি পরে মাঠে নামবে দলটি। সেইসাথে “দিয়াগো জতা ২০” লেখা জার্সি সমর্থকরা কিনতে পারবেন, যার আয় যাবে LFC ফাউন্ডেশনের তহবিলে।

আগামী দিনে ইয়োকোহামা এফএম-এর বিপক্ষে ম্যাচ খেলতে জাপান সফরে যাবে লিভারপুল। এরপর ১ আগস্ট প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বোর্নমাউথের বিপক্ষে যাত্রা শুরু করবে আর্নে স্লটের দল।

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 প্রায় ১ বছর আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 প্রায় ১ বছর আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 প্রায় ১ বছর আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 প্রায় ১ বছর আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 প্রায় ১ বছর আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 প্রায় ১ বছর আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 প্রায় ১ বছর আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 প্রায় ১ বছর আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 প্রায় ১ বছর আগে
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

🟢 প্রায় ১ বছর আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 প্রায় ১ বছর আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 প্রায় ১ বছর আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 প্রায় ১ বছর আগে