টেনিস

প্রথম উইম্বলডন শিরোপা শিভন্তেকের

ইগা শিভন্তেকের সামনে ছিল উইম্বলডনের প্রথম শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে প্রতিপক্ষ অ্যামান্ডা অ্যানিসিমোভার জন্যও এটি ছিল গ্র্যান্ডস্ল্যামের প্রথম ফাইনাল। তবে শনিবার অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচের চিত্র ছিল একপেশে—মাত্র ৫৭ মিনিটেই চ্যাম্পিয়ন হয়ে যান শিভন্তেক।
ডেস্ক রিপোট
·৭:১৪ পূর্বাহ্ন, ১৩ জুলাই, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
প্রথম উইম্বলডন শিরোপা শিভন্তেকের

ত্রয়োদশ বাছাই অ্যানিসিমোভাকে এক মুহূর্তের জন্যও ম্যাচে ফেরার সুযোগ দেননি পোল্যান্ডের তারকা। আগ্রাসী খেলায় ৬-০, ৬-০ গেমে জিতে শিরোপা ঘরে তোলেন শিভন্তেক।

এই জয়ের মাধ্যমে ছয়টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক হলেন ২৪ বছর বয়সী শিভন্তেক। এর মধ্যে চারটি ফ্রেঞ্চ ওপেন (২০২০, ২০২২, ২০২৩, ২০২৪), একটি ইউএস ওপেন (২০২২) এবং এবার উইম্বলডন। এখনও অধরা রয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন, যেখানে তিনি দুইবার সেমিফাইনালে গিয়েছিলেন।

শুধু জয় নয়, ‘ডাবল ব্যাগেল’ অর্থাৎ প্রতিপক্ষকে কোনো গেম না দিয়েই জয়ের বিরল কীর্তি গড়েছেন তিনি। গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে এমন কীর্তি এর আগে মাত্র দুইবার হয়েছিল—১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স ও ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের হাত ধরে।

৩৭ বছর পর শিভন্তেকও ঢুকে পড়লেন এই ঐতিহাসিক তালিকায়। একই সঙ্গে ছয়টি গ্র্যান্ডস্ল্যাম ফাইনালের প্রতিটিতেই জয়ের রেকর্ড গড়লেন। নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনে শিরোপা জেতা প্রথম পোলিশ খেলোয়াড়ও তিনিই।

শিভন্তেক নিজেও বিশ্বাস করতে পারছেন না নিজের সাফল্য, 'আমি কখনও উইম্বলডন জয়ের স্বপ্ন দেখিনি। এটা ছিল আমার কাছে অনেক দূরের কিছু। আজ যা ঘটেছে, তা যেন পরাবাস্তব।’

অন্যদিকে অ্যানিসিমোভা প্রথমবার ফাইনালে উঠেও কিছুই করতে পারলেন না। ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, 'আজ আপনাদের সামনে আরও ভালো কিছু উপহার দিতে চেয়েছিলাম।’

সম্পর্কিত পোস্ট

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

উইম্বলডনের ঘাসে ফাইনালের হারটা কার্লোস আলকারাজের হৃদয়ে লাগলেও, সেটা তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং নতুন করে গুছিয়ে নিচ্ছেন নিজেকে, চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন সিনসিনাটি মাস্টার্সে—নতুন লক্ষ্য, নতুন প্রেরণায়।

🟢 প্রায় ১ বছর আগে
রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার

রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার

এক মাস আগেই প্যারিসে হৃদয়ভাঙা অভিজ্ঞতা হয়েছিল ইয়ানিক সিনারের। ফরাসি ওপেনের রোমাঞ্চকর ফাইনালে প্রথম দুই সেট জিতেও হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাজের কাছে। এবার সময়ের ব্যবধানে সেই আক্ষেপের জবাব দিলেন অল ইংল্যান্ড ক্লাবের ঘাসে। আলকারাজকে হারিয়ে উইম্বলডনের মুকুট ছিনিয়ে নিলেন ইতালিয়ান তারকা।

🟢 ১ বছরের বেশি আগে
উইম্বলডন থেকে বিদায়, বয়সকে দায় দিলেন জোকোভিচ

উইম্বলডন থেকে বিদায়, বয়সকে দায় দিলেন জোকোভিচ

উইম্বলডনে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবার আর নিজের নামের পাশে যোগ করতে পারলেন না অষ্টম শিরোপা। ইতিহাসের অন্যতম সেরা টেনিস তারকা এবার থেমে গেলেন সেমিফাইনালেই। ইতালির ইয়ানিক সিনারের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি।

🟢 ১ বছরের বেশি আগে
প্রথমবারের মতো আইটিএফ চূড়ান্ত পর্বে বাংলাদেশ

প্রথমবারের মতো আইটিএফ চূড়ান্ত পর্বে বাংলাদেশ

বাংলাদেশের কিশোর টেনিস দল টেনিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪) এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তারা। বাহরাইনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাইপর্বে, শুক্রবার কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।

🟢 ১ বছরের বেশি আগে
ডোপিং কাণ্ডে নিষিদ্ধ, তবে গ্র্যান্ড স্লাম খেলতে পারবেন সিনার

ডোপিং কাণ্ডে নিষিদ্ধ, তবে গ্র্যান্ড স্লাম খেলতে পারবেন সিনার

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের ক্যারিয়ারে বড় ধাক্কা! রক্তে নিষিদ্ধ স্টেরয়েড অ্যানাবলিক পাওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন এই ইতালিয়ান তারকা। যদিও ওয়াডা (বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা) এক বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল, তবে আইনি জটিলতা এড়াতে সমঝোতা করে স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন সিনার।

🟢 ১ বছরের বেশি আগে
বিকেএসপি কাপ টেনিসে দুর্দান্ত সাফল্য, ৭ ইভেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

বিকেএসপি কাপ টেনিসে দুর্দান্ত সাফল্য, ৭ ইভেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

বিকেএসপিতে শেষ হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫। এবারের আসরে ৯টি ইভেন্টের মধ্যে ৭টিতেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বিকেএসপি।

🟢 ১ বছরের বেশি আগে
জভেরেভকে হারিয়ে ব্যাক-টু-ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা সিনারের

জভেরেভকে হারিয়ে ব্যাক-টু-ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা সিনারের

ইতালির তরুণ টেনিস তারকা ইয়ানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেনে গড়ে তুললেন ইতিহাস। রবিবার (২৬ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন সিনার।

🟢 প্রায় ২ বছর আগে