উইম্বলডনের ঘাসে ফাইনালের হারটা কার্লোস আলকারাজের হৃদয়ে লাগলেও, সেটা তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং নতুন করে গুছিয়ে নিচ্ছেন নিজেকে, চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন সিনসিনাটি মাস্টার্সে—নতুন লক্ষ্য, নতুন প্রেরণায়।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!
⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।
চেজ স্টেডিয়ামের রাতটা ইন্টার মায়ামির জন্য ছিল এক রকমের দোলাচলের রাত—একদিকে নাটকীয় জয়, অন্যদিকে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির অপ্রত্যাশিত চোট। লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের মাত্র ১১ মিনিটেই হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে মাঠ ছাড়েন মেসি। ভক্তদের মুখে আনন্দের জায়গায় ছড়িয়ে পড়ে উদ্বেগ, পুরো স্টেডিয়াম যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।
ক্লাব ছাড়ার কোনো ইঙ্গিত আগে থেকে না থাকলেও, হঠাৎ আবেগঘন এক ঘোষণায় টটেনহ্যাম হটস্পার ছাড়ার কথা জানালেন সন হিউং-মিন। দশ বছর ধরে ক্লাবটির হয়ে খেলে যাওয়া এই দক্ষিণ কোরিয়ান তারকা শনিবার (২৯ জুলাই) সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন—এই গ্রীষ্মেই বিদায় নিচ্ছেন তিনি।
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
ইয়ামালকে নিয়ে উন্মাদনা এখন চরমে। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্সে নজর কেড়েছেন সবাই। ১০৬ ম্যাচে ২৫ গোল, ২৮ অ্যাসিস্ট — ইউরো জয়ে রেখেছেন বড় ভূমিকা, ক্লাবে পেয়েছেন মেসির ‘১০’ নম্বর জার্সিও। তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তুলনা — কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে।
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
নারী কোপা আমেরিকার ফাইনালে আবারও দেখা যাচ্ছে চেনা দুই দল—ব্রাজিল ও কলম্বিয়া। সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এবারও তাদের প্রতিপক্ষ সেই কলম্বিয়া, যাদের হারিয়েই ২০২২ সালে অষ্টমবারের মতো শিরোপা জিতেছিল সাম্বা মেয়েরা। এবারের ফাইনালেও দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রুদ্ধশ্বাস লড়াই।
