বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের কোচ সোহেল ইসলাম মনে করেন, ধারাবাহিকতা কোনো আকস্মিক বিষয় নয়—এটি একটি অভ্যাস। আর এই অভ্যাস গড়ে তুলতে হয় ঘরোয়া ক্রিকেট থেকেই। কিন্তু আমাদের দেশে খেলোয়াড়রা ছোটখাটো পারফরম্যান্সেই ব্যাপক প্রশংসা পেয়ে যান। এতে করে তাদের মধ্যে বড় ইনিংস খেলার ক্ষুধা কমে যায়।
সোহেল বলেন, “ভারতে ঘরোয়া ক্রিকেট অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। সেখানে এক-দুটি সেঞ্চুরি কেউ আমলে নেয় না। আর আমাদের দেশে একটি ইনিংসেই খেলোয়াড়, কোচ, মিডিয়া সবাই খুশি হয়ে যায়।”
তিনি আরও বলেন, “টানা ভালো করা অভ্যাসের বিষয়। একটি ম্যাচে সেঞ্চুরি করে পরেরটিতে ব্যর্থ হলে সেটা কোনও সাফল্য নয়।”
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গলে দুটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, কিন্তু পরের টেস্টে করেছিলেন মাত্র ৮ ও ১৯ রান। কোচের মতে, এটাই ধারাবাহিকতার অভাবের বাস্তব উদাহরণ।
সোহেল ইসলাম মনে করেন, শুধু সংখ্যা নয়, খেলোয়াড় কোন পরিস্থিতিতে কী ধরনের পারফরম্যান্স করছে, সেটাও মূল্যায়নে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কারণ ভালো পারফর্ম করার মানে শুধুই রান বা সেঞ্চুরি নয়—তা দলকে কতোটা সাহায্য করেছে, সেটাও বিবেচনায় নেওয়া দরকার।
একই সঙ্গে তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে ব্যাটাররা মানসম্পন্ন বোলারদের বিরুদ্ধে খেলার সুযোগ খুব কম পান। যেমন গত জাতীয় লিগে খালেদ আহমেদ ছাড়া আর কোনো শীর্ষ পেসার ছিলেন না। ফলে ব্যাটাররা চাপের মুখে খেলার বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন।
এনামুল হক বিজয়ের উদাহরণ দিয়েও এই বাস্তবতা তুলে ধরেন কোচ সোহেল। জাতীয় লিগে দুর্দান্ত পারফর্ম করলেও ‘এ’ দলে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েও সেভাবে রান করতে পারেননি বিজয়।
সবশেষে তিনি বলেন, “আমরা কেবল পরিসংখ্যান দিয়ে খেলোয়াড়দের মূল্যায়ন করি না। আমরা চেষ্টা করছি তাদের মানসিকতা গড়ে তুলতে—যাতে তারা একটি ইনিংসেই সন্তুষ্ট না থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে শেখে।”
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।