alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
হকি

বিজয় দিবস হকিতে নৌবাহিনীর দাপুটে শুরু

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। পেনাল্টি কর্নার মাস্টার মো. আশরাফুল ইসলামের অসাধারণ পারফরম্যান্সে নীল টার্ফে দেখা মিলেছে গোলের বন্যা।
ডেস্ক রিপোট
·৬:২৩ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর, ২০২৪ ·মাত্র ৫ মিনিট
বিজয় দিবস হকিতে নৌবাহিনীর দাপুটে শুরু

আশরাফুল স্কুপ ও প্লেসিংয়ের সমন্বয়ে ম্যাচের ১ম, ১০ম, ২৬তম, ২৭তম ও ৪১তম মিনিটে পাঁচটি গোল করেন। বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি (৭ম মিনিট), ফজলে হোসেন রাবি (৩৫ মিনিট) এবং মাহবুব হোসেন (৪৯ মিনিট)।

অন্যদিকে বিকেএসপির শিক্ষার্থীদের পক্ষে তানভীর রহমান সিয়াম (১৭তম মিনিট) এবং হুজাইফা হুসাইন (২৪তম মিনিট) দুটি গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময়ে তাদের সাত মিনিটের জাদুকরী পারফরম্যান্স স্কোরলাইন ৩-২-এ নিয়ে এলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

ম্যাচটি মূলত অভিজ্ঞ নৌবাহিনীর জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বিকেএসপির শিক্ষার্থীদের প্রতিভার লড়াই হয়ে ওঠে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, এনএসসির সচিব আমিনুল ইসলাম, এবং অন্যান্য ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হকি মাঠে ফিরে এলো বিজয়ের উচ্ছ্বাস নিয়ে।

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

চমক দেখিয়ে হকির মঞ্চে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশের কন্যারা

চমক দেখিয়ে হকির মঞ্চে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশের কন্যারা

নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের মেয়েরা।

🟢 ৯ মাস আগে
রাজনৈতিক উত্তেজনায় নতুন সম্ভাবনা, হকি এশিয়া কাপে ঢুকতে পারে বাংলাদেশ

রাজনৈতিক উত্তেজনায় নতুন সম্ভাবনা, হকি এশিয়া কাপে ঢুকতে পারে বাংলাদেশ

এশিয়া কাপ হকির মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিতে না পারলেও পরিস্থিতির নাটকীয় মোড় বাংলাদেশ দলের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে এবার পাকিস্তান যদি মূলপর্বে না খেলতে পারে, তাহলে সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে উপযুক্ত দল হতে পারে বাংলাদেশ।

🟢 ১১ মাস আগে
পেনাল্টি কর্নারেই ভরসা, এএইচএফ কাপে শিরোপার লক্ষ্য বাংলাদেশের

পেনাল্টি কর্নারেই ভরসা, এএইচএফ কাপে শিরোপার লক্ষ্য বাংলাদেশের

আসন্ন এএইচএফ কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ হকি দল। তবে এবার লক্ষ্য শুধু ট্রফি নয়, বরং পরবর্তী এশিয়া কাপে জায়গা করে নেওয়াও। আর সেই মিশনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেনাল্টি কর্নারকে দেখছেন নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো।

🟢 ১২ মাস আগে
ডেভেলপমেন্ট কাপে দুর্দান্ত দাপট বিকেএসপির মেয়েদের। ৭ ম্যাচে ১০২ গোল!

ডেভেলপমেন্ট কাপে দুর্দান্ত দাপট বিকেএসপির মেয়েদের। ৭ ম্যাচে ১০২ গোল!

নারী হকিতে যেনো রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বিকেএসপির মেয়েরা। ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে কিশোরগঞ্জকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।

🟢 প্রায় ১ বছর আগে
জাতীয় হকি দলের নতুন কোচ মামুনুর রশিদ

জাতীয় হকি দলের নতুন কোচ মামুনুর রশিদ

দীর্ঘ ১০ বছর পর জাতীয় হকি দলে প্রধান কোচ হিসেবে ফিরলেন মামুনুর রশিদ। বাংলাদেশ হকি ফেডারেশন আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য তাকে দায়িত্ব দিয়েছে।

🟢 প্রায় ১ বছর আগে
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকির লড়াই

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকির লড়াই

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী সোমবার, ২৩ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।

🟢 ১ বছরের বেশি আগে
বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন মালয়েশিয়াকে রুখে দিলো জুনিয়র হকি দল

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন মালয়েশিয়াকে রুখে দিলো জুনিয়র হকি দল

বাংলাদেশ জুনিয়র হকি দল মালয়েশিয়াকে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপে ওঠার স্বপ্ন জাগিয়ে রেখেছে। জুনিয়র এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে মালয়েশিয়ার সাথে ড্র করার পর, বাংলাদেশ এখন চীনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে।

🟢 ১ বছরের বেশি আগে