alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
অন্যান্য

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার

২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
ডেস্ক রিপোট
·৮:২০ পূর্বাহ্ন, ১২ এপ্রিল, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার

মিরাজ ছাড়াও আলো ছড়িয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। দর্শকদের ভোটে জিতে নিয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। একইসঙ্গে অর্জন করেছেন বর্ষসেরা ফুটবলারের খেতাবও। বর্তমানে ভুটানে লিগ খেলায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

পুরস্কার দেওয়া হয়েছে মোট ১৫টি ক্যাটাগরিতে। সম্মাননা পেয়েছেন ক্রিকেট, ফুটবল, আর্চারি থেকে শুরু করে অ্যাথলেটিক্স ও দাবা খাতের তারকারা।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

🏏 বর্ষসেরা ক্রীড়াবিদ: মেহেদী হাসান মিরাজ

⚽ পপুলার চয়েজ ও বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা

🏹 বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম

🏃 অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান

🌟 উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা

♟️ দাবা: মনন রেজা নীড়

🏑 দলগত সাফল্য: বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল

🏅 সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা একাডেমি

🎯 বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ

🏆 তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা

⚽ বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (বসুন্ধরা কিংস)

👨‍⚖️ আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

🏅 বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি

স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি

মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।

🟢 ৮ মাস আগে
উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক

উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক

আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

🟢 ৮ মাস আগে
ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ

ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ

পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।

🟢 ১১ মাস আগে
জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা

জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা

সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।

🟢 প্রায় ১ বছর আগে
১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত

১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত

"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।

🟢 প্রায় ১ বছর আগে
গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।

🟢 ১ বছরের বেশি আগে
চিরবিদায় নিয়ে চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা

চিরবিদায় নিয়ে চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক শোকাবহ ঘটনা। ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

🟢 ১ বছরের বেশি আগে