সাদিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ২০১৩ সালের পর থেকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। তার ক্রীড়া ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্ত ছিল ২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে একক সোনা জয়। একই বছর কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে শারমিন আক্তারের সাথে দলগত ইভেন্টে আরেকটি স্বর্ণপদক এনে দিয়েছিলেন বাংলাদেশের জন্য।
সম্প্রতি ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদিয়াকে। এর আগেও আগুনে দগ্ধ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানিয়েছে, “সাদিয়া সুলতানার মৃতুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোকাহত এবং মর্মাহত। এছাড়া এমন দিনে বিসিবি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক শোক প্রকাশ করছে।”
সোনাজয়ী এই শুটার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।
"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।
মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।