শেষ উইকেটের নাটকে রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
লর্ডস টেস্টে নাটক যেন শেষ হচ্ছিল না। একদিকে জাদেজার নির্ভরতা, অন্যদিকে ইংলিশ পেসারদের প্রতিটি বলে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। কিন্তু সব উত্তেজনার পর শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে বল গড়িয়ে আঘাত করে স্টাম্পে—আর তাতেই স্বপ্নভঙ্গ ভারতের।সোমবার ঐতিহাসিক লর্ডসে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ২২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন তারা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। তবে এই জয়ের গল্পটা শুরু হয়েছিল যখন ভারত ১৯৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ১১২ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট।
সেই মুহূর্তে অনেকেই ভাবছিলেন, হয়তো লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে ম্যাচ। কিন্তু তখনই দৃশ্যপটে এলেন রবীন্দ্র জাদেজা। বুমরাহ আর পরে সিরাজকে সঙ্গে নিয়ে গড়ে তুললেন অসম্ভবকে সম্ভব করার মতো এক লড়াই। নবম উইকেটে বুমরাহর সঙ্গে যোগ করেন ৩৫ রান, খেলেন ২২ ওভারের বেশি।
শেষ উইকেটে সিরাজকে নিয়ে লড়াইটা আরও দীর্ঘ করেন জাদেজা। ১৩ ওভারে তাদের জুটিতে রীতিমতো চাপে পড়ে যায় ইংলিশরা। স্ট্রাইক প্রোটেকশন, সিঙ্গেল নেওয়ার বুদ্ধিমত্তা আর বল বুঝে খেলার দৃষ্টান্ত গড়েন জাদেজা। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্য! সিরাজ স্টাম্পে বল লাগিয়ে ফিরে যান আর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ভারতের সব আশা।
জাদেজা অপরাজিত থাকেন ৬১ রানে, কিন্তু তার এই ইনিংস ভারতকে বাঁচাতে পারেনি। ম্যাচ শেষে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা জাদেজা, হাঁটু গেড়ে বসে যাওয়া সিরাজ—সবই যেন হার না মানা লড়াইয়ের প্রতিচ্ছবি।
প্রথম ইনিংসে দুদলের রান সমান ছিল ৩৮৭। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ১৯২ রানে। কিন্তু লক্ষ্য ছোট হলেও, আর্চার-স্টোকসদের আক্রমণে ধসে পড়ে ভারতের টপ অর্ডার। রাহুল, পান্ত, সুন্দররা কিছুই করতে পারেননি। রিভার্স সুইং, বাউন্স, দুর্দান্ত লাইন-লেন্থে বল করে ইংল্যান্ড বারবার ভেঙে দেয় ভারতের প্রতিরোধ।
জাদেজা আর বুমরাহ যেভাবে লড়াই চালিয়ে গেছেন, তা অনেকদিন মনে রাখবে ক্রিকেট ভক্তরা। তবে শেষমেশ সিরাজের সেই ‘অপ্রত্যাশিত’ উইকেট—জয় এনে দিল ইংল্যান্ডকে।
সম্পর্কিত পোস্ট
টেস্টই শ্রেষ্ঠ
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।