ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

লারার রেকর্ড ছুঁয়ে দেখেও ইনিংস ঘোষণা

ক্রিজে ছিলেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, শরীরী ভাষা ছিল আত্মবিশ্বাসে টইটম্বুর। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ভিয়ান মুল্ডারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনই হয়তো ইতিহাস হয়ে যাবে। কিন্তু বিস্ময় জাগিয়ে সেই পথে হাঁটলেন না তিনি। মধ্যাহ্ন বিরতিতে ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকা—আর অপরাজিত থাকা অবস্থাতেই থেমে গেলেন ৩৬৭ রানে।
ডেস্ক রিপোট
·৬:১৭ পূর্বাহ্ন, ৮ জুলাই, ২০২৫ ·মাত্র মিনিট
লারার রেকর্ড ছুঁয়ে দেখেও ইনিংস ঘোষণা

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত কেবল একবারই হয়েছে চারশ রানের ইনিংস। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় ৫৮২ বলে ৪০০ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা থাকলেও মুল্ডার সিদ্ধান্ত নিলেন—সামনের পথ খুলে দিলেও ইতিহাসে অনুপ্রবেশ নয়।

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টের দ্বিতীয় দিনে যখন ইনিংস ঘোষণা আসে, তখন ম্যাচে খেলা হয়েছে মাত্র চার সেশন। বাকি ছিল আরও ১১ সেশন। এরপরই ক্রিকেট বিশ্বে শুরু হয় আলোড়ন—সোশ্যাল মিডিয়ায় বিভক্ত হয়ে পড়ে মতামত। দিন শেষে মুল্ডার ব্যাখ্যা দেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত মূল্যবোধের প্রতিফলন, “লারা সত্যিই একজন কিংবদন্তি। তার মতো একজন ব্যাটারের দখলে রেকর্ডটা থাকা উচিত। আমি কোচ শুকরি কনরাডের সাথেও কথা বলেছি। উনিও বলেছেন, ‘ওই বিশাল রেকর্ডটা কিংবদন্তির কাছেই থাক।’”

মুল্ডার যোগ করেন, “আমি যদি আবারও এমন সুযোগ পাই, তাহলেও হয়তো একই কাজ করব। জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তবে আমার মনে হয়েছে, লারার রেকর্ডটা অক্ষত থাকাই শ্রেয়।”

প্রথম দিনের খেলা শেষে ২৬৪ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। দ্বিতীয় দিন সকালেই রান বাড়িয়ে গড়েন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বোচ্চ এবং টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শুধু ব্যাটিং নয়, বল হাতেও ছিলেন দারুণ সফল। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬ ওভারে ২ মেডেনসহ মাত্র ২০ রানে নেন দুটি উইকেট।

এদিকে ব্যাটিং বিপর্যয়ে থাকা স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৭০ রানে। ফলোঅন খেলে দ্বিতীয় ইনিংসে দিন শেষ করে ১ উইকেটে ৫১ রানে। এখনও তারা পিছিয়ে আছে ৪০৫ রানে, বড় হারের শঙ্কায়। কিন্তু দিন শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু জয় নয়, উঠে আসে একটি অনন্য সম্মানবোধ—যা প্রমাণ করে, ক্রিকেট কেবল সংখ্যার খেলা নয়, মূল্যবোধেরও।

সম্পর্কিত পোস্ট

টেস্টই শ্রেষ্ঠ

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

🟢 ৮ মাস আগে
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

🟢 ৮ মাস আগে
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।

🟢 ৮ মাস আগে
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।

🟢 ৮ মাস আগে
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।

🟢 ৮ মাস আগে
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

🟢 ৮ মাস আগে
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।

🟢 ৮ মাস আগে
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।

🟢 ৮ মাস আগে