ক্রিকেটলীগ ক্রিকেটপিএসএল

মিচেল-কারেনকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়ে মাঠের বাইরের অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়া রিশাদ মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও, রাজনৈতিক টানাপড়েন ও যুদ্ধাবস্থার জেরে পড়েন বিতর্কে।
ডেস্ক রিপোট
·৮:৯ পূর্বাহ্ন, ১২ মে, ২০২৫ ·মাত্র মিনিট
মিচেল-কারেনকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন রিশাদ

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দরে কিছু সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে রিশাদ জানান, পাকিস্তানে থাকা অবস্থায় ড্যারিল মিচেল ও টম কারেনের মতো বিদেশি সতীর্থরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনকি কারেনকে বাচ্চাদের মতো কাঁদতেও দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।

এই বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকেই একে সতীর্থদের অসম্মানজনকভাবে উপস্থাপন বলে সমালোচনা করেন। পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন রিশাদ।

এক ফেসবুক পোস্টে মিচেল ও কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিশাদ বলেন,

"মন্তব্যটি পূর্ণ প্রেক্ষাপট ছাড়া ছিল এবং অনিচ্ছাকৃতভাবে অনুভূতিগুলোকে অতিরঞ্জিত করে তুলেছিল। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"

তিনি আরও লেখেন, "আমি আমার সতীর্থদের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং কালান্দার্স পরিবারের মূল্যবোধকে গুরুত্ব দিই। আমরা সবসময় একে অপরের পাশে থাকি।"

এই ঘটনায় ব্যাকফুটে গেলেও রিশাদ জানান, পিএসএল আবার শুরু হলে তিনি মাঠে ফিরতে চান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর লিগ ফের শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

টেস্টই শ্রেষ্ঠ

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

🟢 ৮ মাস আগে
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

🟢 ৮ মাস আগে
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।

🟢 ৮ মাস আগে
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।

🟢 ৮ মাস আগে
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।

🟢 ৮ মাস আগে
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

🟢 ৮ মাস আগে
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।

🟢 ৮ মাস আগে
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।

🟢 ৮ মাস আগে